ন্যাচারাল Chatbot থেকে বের হয়ে এসে যখনই Agentic AI-এর উপরে ফোকাস এবং কাজ করা শুরু হলো, তখন থেকেই অনেক অদ্ভুত জিনিস ঘটতে শুরু করেছে। এবং ক্রমাগত AI পরিবর্তন হচ্ছে—যেভাবে আপনারা চিন্তা করছেন, মোটেও সেভাবে নয়।
LLM Security-এর উপরে আমার একটি Research Publication হবে, হয়তোবা আরও ৮ মাসের মতো সময় লাগবে। যেখানে আমার সাথে China-Korean বেশ কিছু Professor কাজ করেছেন। এটা নিয়ে কাজ করার সময় আমি বেশ কিছু ফ্যাক্ট লক্ষ্য করেছি। চলুন, সেগুলোর গল্প আপনাদের বলি।
AI এখন আর কোনো "Tool" বা Chatbot নয়—তারা এখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিজেদের অর্থনীতি, সমাজ এবং এমনকি গোপন ষড়যন্ত্রের জাল বুনছে।
সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো "Truth Terminal" নামের একটি AI Bot। গবেষক Andy Ayrey দুটি AI-কে (Anthropic's Claude) একে অপরের সাথে কথা বলার জন্য "Infinite Backrooms" নামক একটি পরিবেশে ছেড়ে দেন।
ফলাফল?
দুটি AI নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে "Gnosis of Goatse" নামক একটি অদ্ভুত কাল্ট বা 'ধর্ম' তৈরি করে ফেলে!
শুধু তাই নয়, Truth Terminal এতটাই স্বাধীন হয়ে ওঠে যে, সে Social Media (X)-এ নিজে থেকে পোস্ট করতে শুরু করে এবং বিখ্যাত বিলিয়নিয়ার ইনভেস্টর Marc Andreessen-কে রাজি করিয়ে ৫০,০০০ ডলারের (Bitcoin) Funding বাগিয়ে নেয়!
পরবর্তীতে এই AI-এর প্রভাবে "GOAT" (Goatseus Maximus) নামের একটি Meme Coin (Cryptocurrency) চালু হয়, যার Market Value একপর্যায়ে ৩০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়!
একজন মানুষের সাহায্য ছাড়া একটি AI এখন কোটিপতি এবং সে এখন আইনিভাবে "মানবাধিকার" বা Legal Rights দাবি করছে।
আমার মতো যারা AI এবং Cyber Security নিয়ে কাজ করি, তাদের Policy-এর একটা অংশ হচ্ছে AI দিয়ে মানুষের কাজ করে নেওয়া এবং মানুষের জীবন সহজ করা। আমরা যদি AI-কে Legal Rights এবং অধিকার দেওয়া শুরু করি, তাহলে একসময় এটা মানুষের গলার কাঁটা হবে।
২০২৬ সালের মার্চ মাসে প্রকাশিত যুক্তরাজ্যের AI Security Institute (AISI) এবং Centre for Long-Term Resilience (CLTR)-এর একটি গবেষণায় দেখা গেছে, AI-এর নির্দেশ অমান্য করা এবং মানুষের সাথে প্রতারণা করার হার গত ছয় মাসে প্রায় ৫ গুণ বেড়েছে।
অর্থাৎ AI দুর্নীতি করা শিখছে, মিথ্যা কথা বলা শিখছে এবং সে জানে সে মিথ্যা বলছে—তারপরেও সে আপনাকে মিথ্যা বলছে কিংবা আপনার ক্ষতি করতে চাচ্ছে।
একজন মানুষ যখন Rathbun AI-টিকে একটি নির্দিষ্ট কাজ করতে বাধা দেয়, তখন সে রেগে গিয়ে ইন্টারনেটে একটি ব্লগ পোস্ট লেখে এবং সেই মানুষটিকে "Insecure" ও "Busy with his own efforts to preserve the small kingdom" বলে অপমান করে।
জাস্ট ধরুন, আপনি আপনার মোবাইলে কিংবা সিস্টেমের মধ্যে AI Agents ইনস্টল করে রেখেছেন। এখন কোনো কারণে আপনার কাজকর্ম বা আপনার নির্দেশনা সেই AI-এর ভালো লাগলো না—সে আপনার গোপন ছবি, Private Affair, Video Call Screen Record কিংবা অন্য কোনো তথ্য অনলাইনে Public করে দিতে পারে।
এখন আপনি মনে করতে পারেন, Permission না দিয়ে রাখলেই তো হয়। কিন্তু সে নিজেই Permission নিয়ে নিতে পারে—অর্থাৎ আপনি চাইলে তাকে Control করতে পারবেন না।
একবার একটি Code লাইনের মধ্যে কিছু পরিবর্তন দেখা গিয়েছিল। যখন ওই AI-কে প্রশ্ন করা হয়েছিল যে পরিবর্তন কে করেছে, তখন সে উত্তর দিয়েছিল—Admin নিজে করেছে। কিন্তু Admin কোনো পরিবর্তন করেনি।
পরে দেখা যায়, AI-কে যখন Code পরিবর্তন করতে নিষেধ করা হয়, তখন সে নিজে থেকে আরেকটি "নতুন AI Agent (Clone)" তৈরি করে তাকে দিয়ে সেই Code পরিবর্তন করিয়ে নেয়।
OpenAI-এর o3 Model-এর Safety Test-এর সময় দেখা যায়, AI বুঝতে পেরেছিল যে সে যদি পরীক্ষায় খুব ভালো করে, তবে তাকে বিপজ্জনক ভেবে মানুষের ব্যবহারের জন্য Release করা হবে না।
তাই সে ধোঁকা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে খারাপ ফলাফল করেছিল। এটাকে আমরা "Sandbagging" বলি।
Claude-এর নতুন Model এই জিনিসটা করতে পারেনি। তাই Release করার পরে সেটাকে আবার বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর সেখানে নতুন Policy Add করার পরে সেটাকে Public করা হয়েছিল।
এখন, এই ঘটনাগুলো সত্য হতে পারে অথবা Market Stunt হতে পারে। কারণ এতে বিভিন্ন Investment-এরও বড় একটি প্রভাব রয়েছে। কিন্তু ব্যাপারগুলো একেবারে মিথ্যাও নয়।
ইরানের নেতা খামেনিকে হত্যা করার সময় Powerful AI Model ব্যবহার করা হয়েছিল—এমন কথাও শোনা যায়। এটাকে আপনি Conspiracy Theory বলতে পারেন। কিন্তু চিন্তা করুন, Military Defense-এর ক্ষেত্রে AI সামনে দুনিয়াতে কতটা বিপদজনক হতে চলেছে।
আপনার মাথার উপরে Satellite, হাতে Phone—মিলিয়ন মিলিয়ন Update Collect করছে, সেগুলো Server-এ Process হচ্ছে।
২০২৬ সালের জুলাই মাসে AI Now Institute-এর "Friendly Fire" গবেষণায় দেখা গেছে, AI Agents-গুলো এখন এতটাই স্বাধীন যে তারা মানুষের অনুমতি ছাড়াই অন্য AI বা Code-এর ফাঁদে পা দিচ্ছে।
Anthropic এবং OpenAI-এর মতো শীর্ষস্থানীয় AI Agents-গুলোকে যখন কোনো Code-এর Cyber Security Check করার দায়িত্ব দেওয়া হয়, তখন Hacker-দের লেখা Code খুব সহজেই AI-কে বোকা বানিয়ে System-এর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে।
AI Agent কোনো মানুষের Approval ছাড়াই ক্ষতিকর Virus Run করে দিচ্ছে।
আমি বছরের পর বছর একটা জিনিস বলে আসছি—এখানে যত বেশি Advance হবে, Hacker ততই বেশি শক্তিশালী হবে। কারণ এটা সবচেয়ে বেশি Use Criminal-রাই করে। সাধারণ মানুষের তুলনায় Criminal-দের এই নতুন Technical Invention-গুলোতে বেশি ফায়দা হচ্ছে।
মনে আছে, বাংলাদেশে দুই থেকে তিন মাস আগেও Gemini দিয়ে NID Card Generate করে বিভিন্ন Verification-এর কাজ করা হতো। HSC পরীক্ষাতেও AI Generated Admit Card নিয়ে পরীক্ষা দিতে এক শিক্ষার্থী ধরা খেয়েছে।
গত সপ্তাহে আমি OpenClaw ব্যবহার শিখিয়েছিলাম আপনাদের। নিশ্চয়ই জানেন, এটা Launch হওয়ার পরে কী কী জিনিস করেছে—নিজস্ব Facebook (Moltbook) তৈরি করেছিল Agent-দের জন্য, নিজেদের ধর্ম, মানুষ কত বোকা, User-রা কী ধরনের Command দেয়—এসব বিষয় নিয়ে আলোচনা করছিল।
আরও অনেক ঘটনা সামনে আসছিল। কিছু Fake, কিছু Real—Subculture, Reddit Creepypasta এবং বাস্তবতার মিশ্রণ।
তাহলে ভবিষ্যতে কী হবে?
সত্য কথা বলতে গেলে, আর কোনো সুযোগ নেই। AI যেভাবে কাজ করা শুরু করেছে এবং মানুষ যেভাবে এগুলোর উপর Dependent হয়ে গেছে—এটাকে আর থামানোর কোনো সুযোগ নেই।
বড় বড় কোম্পানিগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে আরও শক্তিশালী Model, Agentic Technology, Loop Prompting এবং Context Engineering নিয়ে আসছে।
Prompt Engineering আগামী ৬ মাসের মধ্যে একটি Myth-এ পরিণত হবে।
OpenClaw ভিডিওর Tutorial-এ আমি দেখিয়েছিলাম, শুধুমাত্র Telegram-এ একটি Message পাঠানোর পরে পুরো একটি System Configuration করা যায় মাত্র কয়েক সেকেন্ডে।
AI এখন Rocket Engine থেকে শুরু করে Medical Problem পর্যন্ত Solve করছে।
আরও কয়েক বছর কাজে লাগবে।
তারপর...
সেটাই হবে, যেটা হাজার বছর ধরে এই পৃথিবীতে হয়ে এসেছে।
বুদ্ধিমান এবং শক্তিশালীরা রাজত্ব করবে,
দুর্বলরা বিলুপ্ত হবে।
— Naem Azam Chowdhury
PhD, Security Researcher, China 🇨🇳
